আপনার আপন খবর নাই

শিল্পী: লালন

গীতিকার: লালন

আপনার আপন খবর নাই।
গগনের চাঁদ ধরবো বলে
মনে করি তাই।
যে গঠেছে এ প্রেম-তরী,
সেই হয়েছে চড়নদারী,

কোলের ঘোরে চিনতে নারি,
মিছে গোল বাধাই॥
আঠার মোকামে জানা,
মহারসের বারাম খানা,
সেই রসের ভিতরে সে-না,
আলো করে সাঁই॥
না জেনে চাঁদ ধরার বিধি,
কথারি কোট সাধন সাধি,
লালন বলে, বাদী, ভেদী
বিবাদী সদাই॥

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ