আমাকে যে বাঁধবে ধরে, এই হবে যার সাধন
শিল্পী: রবীন্দ্রনাথ ঠাকুর
গীতিকার: রবীন্দ্রনাথ ঠাকুর
আমাকে যে বাঁধবে ধরে, এই হবে যার সাধন—
সে কি অমনি হবে।
আমার কাছে পড়লে বাঁধা সেই হবে মোর বাঁধন—
সে কি অমনি হবে।
কে আমারে ভরসা করে আনতে আপন বশে—
সে কি অমনি হবে।
আপনাকে সে করুক-না বশ, মজুক প্রেমের রসে—
সে কি অমনি হবে।
আমাকে যে কাঁদাবে তার ভাগ্যে আছে কাঁদন—
সে কি অমনি হবে।
রবীন্দ্রনাথ ঠাকুর, public domain since 2002. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন