অমৃত বারি, সে বারি অনুরাগ নইলে কি যাবে ধরা

শিল্পী: লালন

গীতিকার: লালন

অমৃত বারি, সে বারি অনুরাগ নইলে কি যাবে ধরা।
যে বারি পরশ হইলে হবে ভবের করণ সারা॥
বারি নামে বার এলাহি
নাইরে তার তুলনা নাহি
সহস্রদল পদ্মে সেহি
অমনি ম্রেনাল-গতি বহে ধারা॥
ছায়াহীন এক মহামুনি
আমি বলবো কি রে তার করণি
প্রকৃতি হইয়ে জিনি
হইলেন বারি সেধে অমর গোরা॥
আশমানে বরিষণ হইলে,
দাঁড়ায় জল মৃত্তিকা-স্থলে
লালন ফকির ভেবে বলে,
ও সে মাটি চিনবে ভাবুক যারা॥

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ