হাতে মেন্দি সাজাই চল গো সখী,

শিল্পী: বাংলা গান

হাতে মেন্দি সাজাই চল গো সখী, সকলে মিলিয়া

কাইল দুপুরে দিমু আমরা কইন্যারে তুলিয়া

হাতে মেন্দি সাজাই গো।

ভিডিও করিবে কইন্যা গায়ে হলুদ দিয়া

চল সবাই জলদি করি সাজিয়া গুজিয়া

হাতে মেন্দি সাজাই গো।

সাজাও কইন্যা সুন্দর করি ঝিলিমিলি ছিটাইয়া

দামান দিয়া দেখে যেন পাগল যায় হইয়া

হাতে মেন্দি সাজাই গো।

সুখে থেকো ওগো সখী শ্বশুর বাড়ি গিয়া

দামান পাইয়া আমরার কথা না যাইও ভুলিয়া।

হাতে মেন্দি সাজাই গো।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ