একবার চাঁদ-বদনে বল রে সাঁই

শিল্পী: লালন

গীতিকার: লালন

একবার চাঁদ-বদনে বল রে সাঁই।
বান্দার এক দমের ভরসা নাই॥
কি হিন্দু কি যোবানের বালা
পথের পণ্ডিত চিনে ধরো এইবেলা
পিছে কাল-শমন আছে সর্বক্ষণ
কোন্দিন বিপদ ঘটাবে ভাই॥
আমার বিষয় আমার বাড়িঘর—
সদাই এই রবে দিন গেল রে আমার
বিষয়-বিষ খাবা, সে ধন হারাবা
শেষে কাঁদলে কে আর শুনবে তাই॥
নিকটে থাকিতে রে সে ধন
বিষয়-চঞ্চলাতে খুঁজলিনে এখন
অধীন লালন কয়, সে ধন কোথা রয়
আখেরে খালি হাতে সবাই যায়॥

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ