ক্ষ্যাপা তুই না জেনে তোর আপন খবর যাবি কোথায়

শিল্পী: লালন

গীতিকার: লালন

ক্ষ্যাপা তুই না জেনে তোর আপন খবর যাবি কোথায়
আপন ঘর না বুঝে বাইরে খুঁজে পড়বি বাঁধায়॥

আমি সত্য না হলে
হয় গুরু সত্য কোন্ কালে
আমি যেরূপ দেখি নাই
সেরূপ দীন দয়াময়॥
আত্মারূপে সেই অধর
সঙ্গী অংশ কলা তার
ভেদ না জেনে বনে বনে
ফিরলে কি হয়॥
আপনারে আপনি চিনিনে
কিরূপ আছি কোন্খানে
লালন বলে, অন্তিমকালে
নাইরে উপায়॥

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ