সে যারে বোঝায়, সেই বোঝে

শিল্পী: লালন

গীতিকার: লালন

সে যারে বোঝায়, সেই বোঝে।
মকরউল্লার মকর বুঝা সাধ্য কার আছে॥
যথা কাল্লা তথা আল্লা
এমনি রে সে মকরউল্লা,
অবোধেরা মকর হীলা
তাই সদাই খোঁজে
এরফানি কেতাবেরে ভাই
হরফ নূক্তাতার কিছুই নাই,
তাই ধুড়িলে খোদাকে পাই
খোদেই বলেছে॥
এলেম লাদুন্নি হয় যার
সর্ব ভেদে মালুম তার,
লালন কয়, ছটাকে-মোল্লার
দড়বড়ি মিছে॥

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ