আজি শুভদিনে পিতার ভবনে অমৃতসদনে চলো যাই

শিল্পী: রবীন্দ্রনাথ ঠাকুর

গীতিকার: রবীন্দ্রনাথ ঠাকুর

আজি শুভদিনে পিতার ভবনে অমৃতসদনে চলো যাই,
চলো চলো, চলো ভাই।
না জানি সেথা কত সুখ মিলিবে আনন্দের নিকেতনে—
চলো চলো, চলো যাই।

মহোৎসবে ত্রিভুবন মাতিল, কী আনন্দ উথলিল—
চলো চলো, চলো ভাই।
দেবলোকে উঠিয়াছে জয়গান গাহো সবে একতান—
বলো সবে জয়-জয়।

রবীন্দ্রনাথ ঠাকুর, public domain since 2002. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ