গৌরাঙ্গ বলিতে হবে পুলকশরীর

শিল্পী: নরোত্তম দাস

গৌরাঙ্গ বলিতে হবে পুলকশরীর |

হরি হরি বলিতে নয়নে বহে নীর ||

আর কবে নিতাইচাঁদ করুণা করিবে |

সংসারবাসনা মোর কবে তুচ্ছ হবে ||

বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন |

কবে হাম হেরব শ্রীবৃন্দাবন ||

রীপ-রঘুনাথ বলি হইবে আকূতি |

কবে হাম বুঝব সে যুগল-পিরিতি ||

রূপ রঘুনাথ-পদে রহু মোর আশ |

প্রার্থনা করয়ে সদা নরোত্তমদাস ||

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে