বাকির কাগজ গেল হুজুরে

শিল্পী: লালন

গীতিকার: লালন

বাকির কাগজ গেল হুজুরে।
কখন জানি আসবে শমন সন্তোষপুরে॥
যখন ভিটেয় হও বসতি
দিয়েছিলে খোস কবুলতি
হরদমে নাম রেখো বসতি
এখন ভুলেছো তারে॥
আইন-মাফিক নিরিখ দে না
তাতে কেনে ইতরপানা
যাবে রে মন যাবে জানা
জানা যাবে আখেরে॥
সুখ পেলে হও সুখে ভোলা
দুখ পেলে হও দুখ-উতলা
লালন কয়, সাধনের খেলা
কিসে জুত ধরে॥

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ