চল ফিরে চল

শিল্পী: রজনীকান্ত সেন

চল ফিরে চল, তা’রে পাওয়া যাবে না।

এই আঁকা বাঁকা ঘুরো পথ যে আর ফুরাবে না।

তা’রে নিয়ে গেছে পরীর দেশে

ধরার সনে আর কি মেশে?

ধরার আঁখি নিয়ে তা’রে দেখতে পাবে না।

আমার যে আর পা চলে না-

তবু ‘আহা বাছা’ কেউ বলে না ;

সে ছাড়া আর নয়ন বারি কেউ মোছাবে না।

কতদুরে কিসের মত,

আলো আঁধার ছুটছে কত,

রইল ছায়া, গেল কায়া, ফিরে আসবে না।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ