আমার যে সব দিতে হবে সে তো আমি জানি

শিল্পী: রবীন্দ্রনাথ ঠাকুর

গীতিকার: রবীন্দ্রনাথ ঠাকুর

আমার যে সব দিতে হবে সে তো আমি জানি—
আমার যত বিত্ত, প্রভু, আমার যত বাণী॥
আমার চোখের চেয়ে দেখা, আমার কানের শোনা,
আমার হাতের নিপুণ সেবা, আমার আনাগোনা—
সব দিতে হবে।
আমার প্রভাত, আমার সন্ধ্যা হৃদয়পত্রপুটে
গোপন থেকে তোমার পানে উঠবে ফুটে ফুটে।
এখন সে যে আমার বীণা, হতেছে তার বাঁধা,
বাজবে যখন তোমার হবে তোমার সুরে সাধা—
সব দিতে হবে।
তোমারি আনন্দ আমার দুঃখে সুখে ভ’রে
আমার ক’রে নিয়ে তবে নাও যে তোমার ক’রে।

আমার ব’লে যা পেয়েছি ততক্ষণে যবে
তোমার করে দেব তখন তারা আমার হবে—
সব দিতে হবে।

রবীন্দ্রনাথ ঠাকুর, public domain since 2002. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ