সোনার বান্ধা জুড় কলসি

শিল্পী: বাংলা গান

সোনার বান্ধা জুড় কলসি

রূপার বান্ধা কান্দা লো

সখি, কেনে আইলাম জলে।

বাও নাই গো বাতাস নাই গো

কলসি নিল সুতে লো

সখি, কেনে আইলাম জলে।

জাল বাইয়া ঝালোর টান

কলসি দরিয়া দেয় লো

সখি, কেনে আইলাম জলে।

কলসি যদি দেই গো দরিয়া

কলসি যদি দেই গো অরবুলা

দিবা বিয়ার কবুল গো

সখি, কেনে আইলাম জলে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ