বিশ্ব বিপদ ভঞ্জন, মনোরঞ্জন, দুখহারী

শিল্পী: রজনীকান্ত সেন

বিশ্ব বিপদ ভঞ্জন, মনোরঞ্জন, দুখহারী

চিত-নন্দন, জগ-বন্ধন, ভব-বন্ধন বারি।।

সর্ব মূরতি আকৃতি হীন,

পঞ্জভূত প্রকৃতি লীন,

দীন হীন বন্ধু, করুণা সিন্ধু, চিত-বিহারী।।

নির্বিকার বাসনা শূণ্য

সর্বাধার পরম-পূণ্য

অজনক বিভু, জগত জনক; বহিরন্তর চারী।।

পাপ-তিমির চন্দ্র-তপন

নাশ তাপ, মোহ-স্বপন,

করহ প্রেম বীজবপন, সিঞ্জি, ভকতি-বারি।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ