ধ’রে আজাজীল ছেজদা বাকি রেখেছে কোন্খানে
শিল্পী: লালন
গীতিকার: লালন
ধ’রে আজাজীল ছেজদা বাকি রেখেছে কোন্খানে।
কর রে মন ছেজদা সেই যায়গা চিনে॥
জগৎ জুড়ে দিলে ছেজদা
তবু ঘটলো দুর-অবস্থা
ইমান হইল পোক্তা
বেড়েছে জমীনে॥
এমনি মাহাত্ম্য জায়গায়
ছেজদা দিলে মকবুল হয়
আজাজীলের বিশ্বাস নয়,
করেনি সেই জন্যে॥
ইবলীসের ছেজদার উপর
ছেজদা দিলে কি ফল হয় তার
লালন বলে, সেই বিচার
ত্বরায় নেও জেনে॥
লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন