নব বসন্তের দানের ডালি
শিল্পী: রবীন্দ্রনাথ ঠাকুর
গীতিকার: রবীন্দ্রনাথ ঠাকুর
নব বসন্তের দানের ডালি
এনেছি তোদেরই দ্বারে,
আ য় আ য় আয়
পরিবি গলার হারে।
লতার বাঁধন হারায়ে মাধবী মরিছে কেঁদে,
বেণীর বাঁধনে রাখিবি, বেঁধে—
অলকদোলায় দোলাবি তারে
আ য় আ য় আয়।
বনমাধুরী করিবি চুরি আপন নবীন মাধুরীতে—
সোহিণী রাগিণী জাগাবে সে তোদের
দেহের বীণার তারে তারে,
আ য় আ য় আয়।
রবীন্দ্রনাথ ঠাকুর, public domain since 2002. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন