জানগে মানুষের করণ কি সে হয়
শিল্পী: লালন
গীতিকার: লালন
জানগে মানুষের করণ কি সে হয়।
ভুলো না মন বৈদিক ভোলে
রাগের ঘরে রয়॥
ভাটির সোঁত যার ফেরে উজান
তাইতে কি হয় মানুষের করণ
পরশন না হ’লে মন
দরশন কি পায়।
টলাটল করণ যাহার
স্পর্শগুণ কৈ মেলে তাহার
গুরু শিষ্য যুগ যুগান্তর
ফাঁকে ফাঁকে রয়॥
লোহা স্বর্ণ পরশ-পরশে
মানুষের করণ তেমনি সে
লালন বলে হলে দিশে
জঠর-জ্বালা যায়॥
লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন