এক ফুলে চার রঙ ধরেছে
শিল্পী: লালন
গীতিকার: লালন
এক ফুলে চার রঙ ধরেছে।
ও সে ভাব-নগরে ফুলে কি আজব শোভা করেছে।
মূল ছাড়া সে ফুলের লতা,
ডাল ছাড়া তার আছে পাতা,
এ বড় অকৈতব কথা
প্রত্যয় হবে কই কার কাছে॥
কারণ বারির মধ্যে সে ফুল
ভেসে বেড়ায় একূল ওকূল
শ্বেত-বরন এক ভ্রমরা ব্যাকুল
সে ফুলের মধুর আশে॥
ডুবে দেখ মন দেল-দরিয়ায়
যে ফুলে নবীর জন্ম হয়
সে ফুল তো সামান্য নয়
লালন কয়, যার মূল নাই দেশে॥
লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন