কি আজব কলে রসিক বানিয়েছে কোঠা

শিল্পী: লালন

গীতিকার: লালন

কি আজব কলে রসিক বানিয়েছে কোঠা।
শূন্যভরে পোস্তা করে তার উপরে ছাদ আঁটা॥
অনন্ত কুঠরি থরে থর,
চারিদিকে আয়না-মহল তার,

হাওয়ার পথ নাই রূপ দেখা যায়,
মণি-মাণিকের ছটা॥
যেদিন যাবে রসিক চাঁদ সরে,
হাওয়া প্রবেশ হবে সেই ঘরে,
নিভাইবে রসের বাতি
ভেঙ্গে যাবে সব ঘটা॥
দেখিতে বাসনা যার হয়,
দিল-দরিয়ায় ডুবলে দেখা যায়
লালন বলে, কল ছুটিলে
দেখবি আর মনরে কেটা॥

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ