আমি ঘরের হইনি বাহির আমায় টানে

শিল্পী: লিমন

আমি ঘরের হইনি, বাহির আমায় টানে

আমি তোমার হইনি শুধু আকাশটা জানে

আমি পথ থেকে পথে যাই,দূর থেকে দূরে

আমি তোমার জন্য গাই,কটা গান সুরে

আমি তোমায় ভুলে বল যাব, কোন খানে।

তাই তোমার হইনি আকাশটা জানে।

আকাশ যেথা মেশে আমার পাশের গাঁয়ে

সেথা বাতাস বলেছে আমার কানে কানে।

আমি খুঁজিনি কখনও আকাশের মানে

তাই তোমার হইনি আকাশটা জানে।

——————

লিমন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে