কে তোমায় এ বেশ-ভূষণে সাজাইল বল শুনি

শিল্পী: লালন

গীতিকার: লালন

কে তোমায় এ বেশ-ভূষণে সাজাইল বল শুনি।
জেন্দা দেহে মরন্দারো বেশ বোরকা তাজ আর ডোর-কোপিনী
জেন্দা মরার পোশাক পরা,
আপন সরছাদ আপনি সারা,
ভবো ডঙ্কারা
দেখে অসদ্ভাব করণি॥
মরণের আগে মরে।
ছোঁবেনা তারে
শুনেছি সাধুর দ্বারে
তাই বুঝি করেছ ধনি॥
সেজেছ সাজ ভালই তোর
ম’রে যদি ডুবতে পারো
লালন বলে, যদি ফেরো
দুকূল হবে অপমানি॥

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ