আন তো মরিচের ডাল

শিল্পী: বাংলা গান

আন তো মরিচের ডাল বান্ধ আটি আটি

মারো তো দামান্দের মারে ছোলাইল বেতের বাড়ি

।।

ছোলাইল বেতের বাড়ি খাইয়া পিছে গড়াগড়ি

এক দৌড়ে গিয়া উঠে গুয়াউলির বাড়ি

গুয়াউলি ভাইরে ভাই বলি তোমারে

এক মণ গুয়া দিয়া উদ্ধার কর আমারে।

আন তো মরিচের ডাল বান্ধ আটি আটি

মারো তো দামান্দের চাচীরে ছোলাইল বেতের বাড়ি।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ