ডাকিছ শুনি জাগিনু প্রভু, আসিনু তব পাশে
শিল্পী: রবীন্দ্রনাথ ঠাকুর
গীতিকার: রবীন্দ্রনাথ ঠাকুর
ডাকিছ শুনি জাগিনু প্রভু, আসিনু তব পাশে।
আঁখি ফুটিল, চাহি উঠিল চরণদরশ-আশে।
খুলিল দ্বার, তিমিরভার দূর হইল ত্রাসে।
হেরিল পথ বিশ্বজগত, ধাইল নিজ বাসে।
বিমলকিরণ প্রেম-আঁখি সুন্দর পরকাশে—
নিখিল তায় অভয় পায়, সকল জগত হাসে।
কানন সব ফুল্ল আজি, সৌরভ তব ভাসে—
মুগ্ধ হৃদয় মত্ত মধুপ প্রেমকুসুমবাসে।
উজ্জ্বল যত ভকতহৃদয়, মোহতিমির নাশে।
দাও, নাথ, প্রেম-অমৃত বঞ্চিত তব দাসে।
রবীন্দ্রনাথ ঠাকুর, public domain since 2002. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন