যতদিন তারা জ্বলিবে সুদূর নভে

শিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়

গীতিকার: অনুপম ঘটক

সুরকার: অনুপম ঘটক

যতদিন তারা জ্বলিবে সুদূর নভে

‘আমি যে তোমারই ওগো’।

যতদিন পাখী গানে মুখরিত হবে

আমি ত’ তোমারই ওগো।।

জীবনের এই সুরভরা লিপিখানি

এ ভুবন হতে মুছে যাবে তাও জানি

তার শেষের পাতায় এই শুধু লেখা রবে

‘আমি যে তোমারই ওগো’।

প্রেমের শপথ যে কথা লিখিল মরমের শতদলে

তাই দিয়ে যেন এই মালাখানি পরাই তোমারই গলে

এ জীবন যেন পেয়েছি তোমার লাগি

তোমারই এ তুমি আজো আছ তাই জাগি

একবার কিগো এইটুকু মোরে কবে

আমি যে তোমাই ওগো।।

——–

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে