আর কি আশা পুরিবে আমার

শিল্পী: শাহ আব্দুল করিম – লিরিক্স – শাহ আব্দুল করিম

গীতিকার: শাহ আব্দুল করিম – লিরিক্স – শাহ আব্দুল করিম

আর কি আশা পুরিবে আমার
দারুণ বিধি হইল বাদি
জানিয়াছি সারাসার ॥

আশা দিয়া প্রেম বাড়াইল
কী দোষে নিরাশ করিল গো
নয়নজলে বুক ভাসাইল
এই ছিল বাসনা তার ॥

সখি আমার উপায় বলো
প্রাণবন্ধুর তালাশে চলো গো
কী আগুন জ্বালাইয়া গেল
কলিজা হইল আঙ্গার ॥

আমি কুলের কলঙ্কিনী
শান্তি নাই দিন রজনী গো
বাকি আছে নিতে প্রাণী
আবদুল করিম পাগেলার ॥

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে