দেখলাম এ সংসার ভোজবাজীর প্রকার

শিল্পী: লালন

গীতিকার: লালন

দেখলাম এ সংসার ভোজবাজীর প্রকার
দেখতে দেখতে ওমনি কেবা কোথা যায়।
মিছে এ ঘরবাড়ি মিছে দৌড়াদৌড়ি করি কার মায়ায়॥
কৃতিকর্মার কৃতি কে বুঝতে পারে
সে বা জীবকে ল’য়ে কোথা ধরে,

সে কথা আর শুধাবো কারে
ও তার নিগূঢ় তত্ত্ব অর্থ কে বলবে আমায়॥
যে করে এই লীলে তারে চিনলাম না
আমি আমি বলি আমি কোন্ জনা
মরি রে কি আজব কারখানা
এবার শুনে পড়ে কিছুই ঠাওর নাহি হয়॥
ভয় ঘোচে না আমার দিব-রজনী
কার সাথে কোন্ দেশে যাবো না জানি
সিরাজ সাঁই কয়, বিষম কার গণি
এবার পাগল হয় রে লালন
যে তাই জান্তে চায়॥

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ