কোথায় ঐ না গেলা গো, ছাওয়াল ঝিয়াইর মা-ও গো

শিল্পী: বাংলা গান

কোথায় ঐ না গেলা গো, ছাওয়াল ঝিয়াইর মা-ও গো

বার বাংলায় কিসের বাজনা বাজে গো

।।

তুমিও শুনছো গো, তুমিও দেখছো গো

বার বাংলায় দামান সাইজা আইছে গো।। ঐ

কোথায় ঐ না গেলারে বেগার ভাইও রে

জলদি কইরা পালকী সাজাও আইয়ারে

ছয় মাসের জাদু গো

দুধ খাইয়া কোলে শুইয়া গেছে গো।।

আগে না কইছিলা গো রাজা

দুধের ঝিয়াই দুধে থুইয়া যাইবারে

খেইড়ের ঝিয়াই খেইড়ে থুইয়া যাইবারে।

কোনখানে দেখছো গো, কোনখানে শুনছো গো

বিয়া কইরা খালি নওশা যাইতে গো

মাইজী কি বা রৈছৈন গো, পন্থের পানে চাইয়া গো

আমার জাদু বিয়া কইরা আইরা গো

ভাবী কি বা রৈছৈন গো মাথার কেশ আওলাইয়া গো

আমার দেওরাই বিয়া কইরা আইরা গো।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ