স্বরূপ রূপে নয়ন দেরে
শিল্পী: লালন
গীতিকার: লালন
স্বরূপ রূপে নয়ন দেরে।
দেখবি সে রূপের রূপ, কেমন সে রূপ ঝলক মারে॥
স্বরূপ বিনে রূপ দেখা
সে তো কেবল মিথ্যা ধোঁকা,
সাধকের লেখাজোখা
স্বরূপ-শক্তি সাধন-দ্বারে॥
অবতার আর অবতরি,
দুই রূপে যুগল তারি,
তাহে রূপ চড়ন-দারী
রূপের রূপ বলি যারে॥
শূন্য ধ্যানের ধ্বজা স্বরূপ
তারে আজ ভাবিও বে-রূপ,
সিরাজ সাঁই বলেরে, রূপ
সাধবি লালন কেমন করে॥
লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন