দেখ না গো আসিয়া

শিল্পী: বাংলা গান

দেখ না গো আসিয়া

আজকে আপার বিয়ে হবে কবুল করিয়া

মাতিউরার দুলা ভাই আইলা সাজিয়া।

বইসা রইলা দুলা ভাই

মাথায় তার চুল নাই

টাক মাথায় রাখছে দেখ পাগড়ী পেছাইয়া।

দেখতে লাগে ভদ্রলোক

দাঁতে ধইরাছে পোক

পোকা দাঁত ঢাইক্যা রাখছে মুখে রুমাল দিয়া।

টলার মত বড় চোখ

হাতে পায়ে লম্বা নখ

আজব প্রাণি আইলা আজি নৌশা সাজিয়া।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ