কেন কাছের মানুষ ডাকছো জোর করে

শিল্পী: লালন

গীতিকার: লালন

কেন কাছের মানুষ ডাকছো জোর করে।
আছিস তুই যেখানে, সেও সেখানে
খুঁজে বেড়াও কারে॥
বিজলি চটকের ন্যায়,
থেকে থেকে ঝলক দেয়
রঙমহল ঘরে।
অহর্নিশি পাশাপাশি থেকে দিশে হয় মোরে॥

হাতের কাছে যারে পাও
ঢাকা দিল্লী ধুড়তে যাও
কোন অনুসারে।
এমন কি বুদ্ধিহানি হলি মন তুই এ সংসারে॥
ঘরের মাঝে ঘরখানা
খুঁজে দেখ এইখানে
কে বিরাজ করে।
সিরাজ সাঁই কয়, দেখরে লালন
তুই কি রূপ, সে কি রূপ রে॥

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ