তোমার আসন পাতব কোথায় হে অতিথি
শিল্পী: রবীন্দ্রনাথ ঠাকুর
গীতিকার: রবীন্দ্রনাথ ঠাকুর
তোমার আসন পাতব কোথায় হে অতিথি।
ছেয়ে গেছে শুকনো পাতায় কাননবীথি।
ছিল ফুটে মালতীফুল কুন্দকলি,
উত্তরবায় লুঠ ক’রে তায় গেল চলি—
হিমে বিবশ বনস্থলী বিরলগীতি
হে অতিথি।
সুর-ভোলা ওই ধরার বাঁশি লুটায় ভুঁয়ে,
মর্মে তাহার তোমার হাসি দাও না ছুঁয়ে।
মাতবে আকাশ নবীন রঙের তানে তানে,
পলাশ বকুল ব্যাকুল হবে আত্মদানে—
জাগবে বনের মুগ্ধ মনে মধুর স্মৃতি
হে অতিথি।
রবীন্দ্রনাথ ঠাকুর, public domain since 2002. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন