মনের মানুষ খেলছে দ্বি-দলে

শিল্পী: লালন

গীতিকার: লালন

মনের মানুষ খেলছে দ্বি-দলে।
যেমন সৌদামিনী মেঘের কোলে॥
ও সে দল নিরূপণ হবে যখন
মানুষ ধরা যাবে তখন
জনম সফল হবে রূপ দেখিলে॥

আগে জেনে সে দল উপাসনা
আন্দাজী কি হয় সাধনা
মিছে ঘুরে মরা গোলেমালে॥
ও সে মানুষ চিনিল যারা
পরম মহৎ তারা
ফকির লালন কয়, দেখি নয়ন খুলে॥

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ