গোল ক’রো না ও নাগরী, গোল ক’রো না গো
শিল্পী: লালন
গীতিকার: লালন
গোল ক’রো না ও নাগরী, গোল ক’রো না গো।
দেখি দেখি ঠাউরে দেখি কেমন গৌরাঙ্গ॥
সাধু কি ও যাদুকর
এসেছে এই নদী পুরী,
খাটবে না হেথা জারিজুরি
তাই কি ভেবেছো॥
বেদ-পুরাণে কয় সমাচার,
কলিতে আর অবতার,
তবে সে কয় সেই গিরিধর,
এসেছে দেখো॥
বেদে জানাই তাই যদি হয়,
পুথি পড়ে কে মরতে যায়,
লালন বলে, ভজবো সবায়
তবে ঐ গৌরপদো॥
লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন