আপনার আপনি রে মন না জান ঠিকানা

শিল্পী: লালন

গীতিকার: লালন

আপনার আপনি রে মন না জান ঠিকানা।
পরের অন্তর কোট সমুদ্দুর কিসে যাবে জানা॥
পর অর্থে পরম ঈশ্বর,
আত্মারূপে করে বিহার,
দ্বি-দলে হয় বারাম খানা।
শতদল সহস্রদলে অনন্তকরুণা॥
কেশের আড়েতে যৈছে
পর্বত লুকায়ে আছে
দরশন হ’লো না।
এবার হেঁট নয়ন যার
সে যে নিকটে তার
সিদ্ধি হয় কামনা॥
সিরাজ সাঁই বলেরে, লালন
গুরুপদে ডুবে আপন
আত্মার ভেদ জানলে না॥
আত্মা আর পরম আত্মা ভিন্ন ভেদ জান না॥

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ