দয়াল তোমার পানে চাইয়া
শিল্পী: আবদুল আলীম,
গীতিকার: সাদেক খান,
সুরকার: আবেদ হোসেন খান,
দয়াল, তোমার পানে চাইয়া
আমি অকূল দরিয়ায় দিলাম নাও ভাসাইয়া ॥
ঢেউয়ের আড়ি ঢেউয়ের বাড়ি ঢেউয়েরই কারখানা
ঢেউ চিনিয়া ধইরো পাড়ি ও মন মাঝি কানা
কলঙ্ক হবে রে যদি তরি যায় তলাইয়া ॥
দয়াল, প্রাণে লাগে ভয়
ভবনদীর তরঙ্গ ভারী কেমনে যাব বাইয়া
আর কত দূর বাইতে হবে রে
ও কি গাঙের এ কূল গেল যে ভাঙিয়া ॥
একূল-ওকূল দুকূলে তোর নাই তো আপন কেহ
পদ্মার ঢেউ ধইরা বুকে ভাসাইলি তোর গেহ
প্রেমতলাটে চাস কেন ঠাঁই ওরে বেভুল নাইয়া ॥
নদী ও নারী (৩০ জুলাই ১৯৬৫)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন