মৌসুমী কারে ভালোবাস তুমি (ফিরে এসো এই অন্তরে)

শিল্পী: কাওসার আহমেদ চৌধুরী

ফিরে এসো এই অন্তরে

ফিরে এসো এই অন্তরে

তুলনাহীনা বান্ধবী

যেও নাকো তুমি ঐ দূরে

ব্যথা জাগে এই মন জুড়ে

হতে চাই গিয়ে তোমার গীতি কবি

মৌসুমী কারে ভালোবাস তুমি

মৌসুমী বল কারে খোঁজ তুমি

মৌসুমী আছি একা এই আমি

ভুলে অভিমান হও সঙ্গীনি।

তুমি আছ প্রান স্পন্দনে

তুমি আছ হাসি ক্রন্দনে

অপরাজিতা নন্দিনী

চেয়ে দেখ তুমি ঐ চোখে

তুমি আছ সুখ আর দুঃখে

এঁকে যাই শুধু তোমার মুখছবি।

মৌসুমী কারে ভালোবাস তুমি

মৌসুমী বল কারে খোঁজ তুমি

মৌসুমী আছি একা এই আমি

ভূলে অভিমান হও সঙ্গীনি।

============

শিরোনামঃ মৌসুমী

কথাঃ কাওসার আহমেদ চৌধুরী

কন্ঠঃ মাকসুদ

ব্যান্ডঃ ফিডব্যাক

অ্যালবামঃ উল্লাস

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে