শহরের বাবুগিরি সবার টেক্কা রাখব ভাই

শিল্পী: রামকুমার চট্টোপাধ্যায়

শহরের বাবুগিরি সবার টেক্কা রাখব ভাই

বাবুর বাবু সেরা বাবু বাবুয়ানির জুড়ি নাই

ফুলের বাগান সামনে রবে

বৃষ্টিতে গোলাপ ছিটোবে

শ্বেতচামরে ঘর ঝাড়িবে

নাচবে খ্যামটা স্বর্ণবাই৷৷

খাওয়াইব গন্ডা গন্ডা

মনোহরা দেদোমন্ডা

খেয়ে খেয়ে যাবে প্রাণটা

বলবে বলিহারি যাই

দেবেন্দ্র বোতল যোগাবে

নিশিকান্ত তামাক দেবে

হাই তুললে মারবে তুড়ি

অম্নি এসে রামকানাই

আপিসে ব’সে আর কাঁহাতক

হুঁ হুঁ করে সুর ভাঁজা যায়!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ