আমার যদি বেলা যায় গো বয়ে জেনো জেনো

শিল্পী: রবীন্দ্রনাথ ঠাকুর

গীতিকার: রবীন্দ্রনাথ ঠাকুর

আমার যদি বেলা যায় গো বয়ে জেনো জেনো
আমার মন রয়েছে তোমায় লয়ে।
পথের ধারে আসন পাতি, তোমায় দেবার মালা গাঁথি—
জেনো জেনো তাইতে আছি মগন হয়ে।
চলে গেল যাত্রী সবে
নানান পথে কলরবে।
আমার চলা এমনি ক’রে আপন হাতে সাজি ভ’রে—
জেনো জেনো আপন মনে গোপন রয়ে।

রবীন্দ্রনাথ ঠাকুর, public domain since 2002. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ