চাঁদ-বদনে বল গো সাঁই

শিল্পী: লালন

গীতিকার: লালন

চাঁদ-বদনে বল গো সাঁই,

বান্দার এক দমের ভরসা নাই৷

কে হিন্দু, কে যবনের চেলা

পথের পথিক চিনে ধর এই বেলা।

পিছে কাল শমন

থাকে সর্বক্ষণ

কোন দিন বিপদ ঘটাবে ভাই।

আমার বাড়ি, আমার বিষয়

ঐ রবে দিন গেল রে সদায়।

বিষয়-বিষ খালি

সে ধন হারালি

সেদিন কাঁদলে আর কি হবে ভাই।

নিকটে থাকিতে সে ধন

সদায় চঞ্চলাতে দেখলি নারে মন।

ফকির লালন কয়,

সে ধন কোথায় রয়

আখেরে খালি হাতে যেতে হবে রে ভাই।।

————

হারামণি, ৭ম খণ্ড, পৃ. ৪০৯-১০; বাংলার বাউল ও বাউল গান, পৃ. ৫৬-৫৭ (এখানে ধুয়া শুরু হয়েছে। এভাবে—“সদায় মুখে-দেলে রাখ গো সাঁই।”)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে