ধুলি-পিঙ্গল জটাজুট মেলে

শিল্পী: বাংলা গান

ধুলি-পিঙ্গল জটাজুট মেলে-

আমার প্রলয়-সুন্দর এলে।।

পথে পথে ঝরা- কুসুম ছড়ায়ে,

রিক্ত শাখায় কিশলয় জড়ায়ে,

গৈরিক উত্তরী গগনে উড়ায়ে-

রুদ্ধ-ভবনের দুয়ার ঠেলে।।

বৈশাখী পূর্নিমা চাঁদের তিলক

তোমারে পরাব,

মোর অঞ্চল দিয়া তব জটা নিঙাড়িয়া

সুরধুনি ঝরাব।

যে মালা নিলেনা আমার ফাগুনে,

জ্বালাব তারে তব রূপের আগুনে,

মরণ দিয়া তব চরণ জড়াব

হে মোর উদাসীন, যেওনা ফেলে।।

————

শুদ্ধ সারং / ত্রিতাল

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ