দামান্দের মায় জিগাস করইন

শিল্পী: বাংলা গান

দামান্দের মায় জিগাস করইন ও পরানের পুত্রুরে

কাইল যে গেছলায় শ্বশুর বাড়ি রইছলায় কুন্ স্থানে?

রইছলাম রইছলাম মাইজী গো জোড় মন্দির ঘরে

আজব বেলোয়া রইছলা তাইনের মাইজীর কোলে।

দামান্দের চাচীজীয়ে জিগাস করইন ও পরানের ভাউর ছোটারে

কাইল যে গেছলায় শ্বশুর বাড়ি রইছলায় কুন্ স্থানে?

রইছলাম রইছলাম চাচীজী গো জোড় মন্দির ঘরে

আজব বেলোয়া রইছলা তাইনের চাচীজীর কোলে।

দামান্দের দাদীজী জিগাস করইন ও পরানের বান্ধইরে

কাইল যে গেছলায় শ্বশুর বাড়ি রইছলায় কুন্ স্থানে?

রইছলাম রইছলাম দাদীজী গো জোড় মন্দির ঘরে

আজব বেলোয়া রইছলা তাইনের দাদীজীর কোলে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ