সে জন কে, সখী, বোঝা গেছে

শিল্পী: রবীন্দ্রনাথ ঠাকুর

গীতিকার: রবীন্দ্রনাথ ঠাকুর

**সে জন কে, সখী, বোঝা গেছে – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (মায়ার খেলা – গীতবিতান)**

সে জন কে, সখী, বোঝা গেছে,
আমাদের সখী যারে মনপ্রাণ সঁপেছে।
ও সে কে, কে, কে।
ওই যে তরুতলে, বিনোদ-মালা গলে,
না জানি কোন্‌ ছলে বসে রয়েছে।
সখী কী হবে,
ও কি কাছে আসিবে কভু, কথা কবে।
ও কি প্রেম জানে, ও কি বাঁধন মানে।
ও কী মায়াগুণে মন লয়েছে।
বিভল আঁখি তুলে আঁখি পানে চায়,
যেন কী পথ ভুলে এল কোথায়। (ওগো)
যেন কী গানের স্বরে, শ্রবণ আছে ভরে,
যেন কোন্‌ চাঁদের আলোয় মগ্ন হয়েছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে