আরে ও রসের কানাইয়া

শিল্পী: বাংলা গান

আরে ও রসের কানাইয়া

আজি তুমারে দিব সাজাইয়া

ওরে আজি তুমারে দিব সাজাইয়া।

আবের কাকই দিয়া

তেড়া সীতা কাটিয়া

ওরে তার উপরে চূড়া দিব বসাইয়া।

অলকা তিলক দিব

কর্ণেতে কুণ্ডল পরাব

ওরে মোহনমালা দিব গলে পরাইয়া।

হাতে বয়লা দিয়া

অঙ্গুরী যে পরাইয়া

ওরে শার্ট-কোর্ট দিব গায়ে লাগাইয়া।

পেন্ট তোমায় পরাব

সিল্কের চাদর গায়ে দিব

ওরে সোনার নূপুর দিব মধু পরাইয়া।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ