কে বোঝে তোমার অপার লীলে
শিল্পী: লালন
গীতিকার: লালন
কে বোঝে তোমার অপার লীলে।
তুমি আপনি আল্লা ডাকো আল্লা বলে॥
নরেকারে তুমি নূরী
ছিলে ডিম্ব অবতারি
তুমি সাকারে সৃজন, গঠলে ত্রিভুবন
আকারে চমৎকার ভাব দেখালে॥
নিরাকার নিয়ম ধ্বনি
সেও ত সত্য সবাই জানি,
তুমি আগমের কুল, দীনের রসুল
আবার আদমের ধড়ে জান হইলে॥
আত্মতত্ত্ব জানে যারা,
নিগূঢ় লীলা দেখছে তারা
ও সে নীরে নিরঞ্জন, অকৈতবের ধন,
লালন খুঁজে বেড়ায় বন-জঙ্গলে॥
লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন