কাইন্দ না কাইন্দ না মা’য়াগো না কান্দিও আর

শিল্পী: বাংলা গান

কাইন্দ না কাইন্দ না মা’য়াগো না কান্দিও আর

আইজ থেইক্যা যাইবা চইল্যা পরেরই ঘর।

এক বাজু খাইল মা’য়া গো গুয়ে আর মুতে

আর এক বাজু খাইল মা’য়া গো পুষ মাইয়া শীতে।

কাইন্দ না কাইন্দ না মা’য়া গো না কান্দিও আর

তোমার কান্দনে কান্দে মা’য়া গো বিরিক্ষি জারে জার।

কেন মা’য়া গো কান্দ তুমি পালকির কুনাৎ বইয়া

রুমাল মুখে দিয়া।

ক’মাস পরে আইবা মা’য়া গো ছাওয়াল কোলে লইয়া

ছাওয়াল বদন দেইখা মা’য়া গো যাইবা সবই ভুইলা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ