উঠ উঠ বালি গো বান্ধ মাথার কেশ গো

শিল্পী: বাংলা গান

উঠ উঠ বালি গো বান্ধ মাথার কেশ গো

না উঠিমু ওরে রাজা না বান্ধিমু কেশ রে।

বিছানারত্তি বিবিয়ে মাঙ্গইন নামে ভিংরাজ ফুল গো

বিছানার বিবিয়ে মাঙ্গইন হায়দর মালীর ফুল।

এই কথা শুনিয়া রাজায় মন মলিন করলা গো

ঘুরিয়া গাড়ি চলিয়া গেলা ঢাকার শহর গো

ইছিয়া বাছিয়া খরিদ করলা নামে ভিংরাজ ফুল গো।

ঘুরিয়া গাড়ি চলিয়া গেলা রাজা সিলেটের বন্দর গো

ইছিয়া বাছিয়া খরিদ করলা নামে হায়দর মালীর ফুল গো।

নেও নেও বিবি তোমার নামে ভিংরাজ ফুল গো

নেও নেও বিবি তোমার হায়দর মালীর ফুল গো।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ