যা হারিয়ে যায় তা আগলে ব’সে রইব কত আর
শিল্পী: রবীন্দ্রনাথ ঠাকুর
গীতিকার: রবীন্দ্রনাথ ঠাকুর
যা হারিয়ে যায় তা আগলে ব’সে রইব কত আর?
আর পারি নে রাত জাগতে, হে নাথ, ভাবতে অনিবার॥
আছি রাত্রি দিবস ধ’রে দুয়ার আমার বন্ধ ক’রে,
আসতে যে চায় সন্দেহে তায় তাড়াই বারে বার॥
তাই তো কারো হয় না আসা আমার একা ঘরে।
আনন্দময় ভুবন তোমার বাইরে খেলা করে।
তুমিও বুঝি পথ নাহি পাও, এসে এসে ফিরিয়া যাও—
রাখতে যা চাই রয় না তাও, ধুলায় একাকার॥
রবীন্দ্রনাথ ঠাকুর, public domain since 2002. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন