কিসে আর বোঝাই মন তোরে
শিল্পী: লালন
গীতিকার: লালন
কিসে আর বোঝাই মন তোরে।
দেল-মক্কার ভেদ না জানিলে
হজ কিসে হয় রে॥
দেল-মক্কা খোদ কুদরতি কাম,
খোদ খোদা দেয় তাইতে বারাম,
সেইজন্য নূর দেল-মক্কা নাম
সর্ব সংসারে॥
এক দেল যারো জেয়ারত হয়
হাজার হাজী তার তুল্য নয়,
কেতাবেতে সাফ লেখা যায়
তাইতে বলি রে॥
মানুষের মক্কা গঠন
মানুষে তাই করে ভজন
লালন কয়, আদি মক্কা কেমন
চিনবি কবে রে
লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন