সেই কালাচাঁদ নদেয় এসেছে

শিল্পী: লালন

গীতিকার: লালন

সেই কালাচাঁদ নদেয় এসেছে।
সে না বাজিয়ে বাঁশী ফিরতে সদায় ব্রজাঙ্গনার কুল-নাশে॥
যদি মজবি ও কালার পীরিতি,
আগে জান্গে উহার কেমন রীতি,
উত্তর প্রেম করা নয় প্রাণে মারা
অনুমানে বুঝিয়েছে॥
যদি রাজ্যপদ ও পদে কেউ দেয়
তবু ও কালার মন না পাওয়া যায়
রাধা ব’লে বাজে বাঁশী
এখন তারে কত কাঁদিয়েছে॥
ও না ব্রজে ছিল জলদ কালো
না জানি কি সাধনে গৌর হ’লো
ফকির লালন বলে, চিহ্ন কেবল
দুনয়ন বাঁকা আছে॥

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ