ভুবনজোড়া আসনখানি
শিল্পী: রবীন্দ্রনাথ ঠাকুর
গীতিকার: রবীন্দ্রনাথ ঠাকুর
ভুবনজোড়া আসনখানি
আমার হৃদয় মাঝে বিছাও আনি॥
রাতের তারা, দিনের রবি, আঁধার-আলোর সকল ছবি,
তোমার আকাশ-ভরা সকল বাণী—
আমার হৃদয় মাঝে বিছাও আনি॥
ভুবনবীণার সকল সুরে
আমার হৃদয় পরান দাও-না পূরে।
দুঃখসুখের সকল হরষ, ফুলের পরশ, ঝড়ের পরশ—
তোমার করুণ শুভ উদার পাণি
আমার হৃদয় মাঝে দিক্-না আনি॥
রবীন্দ্রনাথ ঠাকুর, public domain since 2002. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন